মারা গেছেন শেন ওয়ার্ন | TmA

 


চলে গেলেন ক্রিকেট কিংবদন্তি শেন ওয়ার্ন। ৫২ বছর বয়সে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে অস্ট্রেলিয়ার সাবেক এ লেগ স্পিনার মারা গেছেন বলে জানিয়েছে ফক্স ক্রিকেট।

ফক্স জানিয়েছে, ওয়ার্নের ম্যানেজমেন্ট সংস্থা অস্ট্রেলিয়া সময় শনিবার জানায়, থাইল্যান্ডে মারা গেছেন ওয়ার্ন। ধারণা করা হচ্ছে, তাঁর হার্ট অ্যাটাক হয়েছে।


বিবৃতিতে বলা হয়েছে, ‘শেনকে অচেতন অবস্থায় তাঁর ভিলায় পাওয়া গেছে। মেডিকেল স্টাফের সর্বোচ্চ চেষ্টার পরও তাঁকে বাঁচানো যায়নি।


‘পরিবার এ সময়ে গোপনীয়তা রক্ষার অনুরোধ জানিয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।’


২৪ ঘণ্টার মধ্যে অস্ট্রেলিয়ার দুই কিংবদন্তি ক্রিকেটার না ফেরার দেশে পাড়ি জমালেন। হার্ট অ্যাটাকের পর এক সপ্তাহ ধরে জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করে শুক্রবার অ্যাডিলেইডে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাবেক কিপার-ব্যাটসম্যান রড মার্শ।



১৪৫ টেস্টের ক্যারিয়ারে ৭০৮টি উইকেট নিয়েছেন ওয়ার্ন, যা টেস্ট ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ। এ ছাড়া ১৯৪ ওয়ানডেতে ২৯৩ উইকেট নিয়েছিলেন। ১৯৯৯ সালের বিশ্বকাপ ফাইনালে ম্যাচসেরা হয়েছিলেন ওয়ার্ন।