ঘরে বসে Spoken English | Best Seller in Boi Mela

 


 


লেখা: TmA Library Team


মহামারীকালে এ বছর নির্ধারিত সময়ের মাস খানেক পর শুরু হয় একুশে বইমেলা। মেলায় এবার ফিকশনাল বইয়ের বাইরে নন-ফিকশন বইয়ের বেশ জনপ্রিয়তা দেখা যায়। সে জনপ্রিয়তার তালিকায় নিজের নাম লিখিয়েছেন মুনজেরিন শহীদ। ২৭ বছর বয়সী এই তরুণী এবারই প্রথম বইমেলায় বই এনেছেন। ইংরেজি নিয়ে ভীতি কিংবা দৈনন্দিন জীবনে প্রচলিত ইংরেজি চর্চার সহজ প্রস্তুতি নিয়ে তিনি লিখেছেন দুইটি বই, দুইটিই এবার বেস্ট সেলার তালিকায় ছিল। এর মধ্য থেকে 'ঘরে বসে Spoken English ' বইটি নিয়ে আজকের আলোচনা। 



এক নজরে  


বইয়ের নাম: ঘরে বসে Spoken English

মূল ভাষা : বাংলা 

জনরা: ভাষা শিক্ষা 

লেখক: মুনজেরিন শহীদ 

প্রথম প্রকাশ: ২০২০ ( পিডিএফ হিসেবে) 

প্রকাশনী : তাম্রলিপি, ঢাকা। 

 পৃষ্ঠা : ১৪৪

মূল্য : ৩০০ টাকা 





লেখকনামা 

মুনজেরিন শহীদ : মুনজেরিনের বেড়ে ওঠা চট্রগ্রামে। লেখালেখির হাতেখড়ি অনার্স জীবনে এসে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিভাগে স্নাতক পড়ার সময়ে প্রথম বর্ষে জাতীয় দৈনিক ইত্তেফাকে ইংরেজি প্রবন্ধ লিখতেন তিনি। এরপর টেন মিনিট স্কুল নামের একটি অনলাইন শিক্ষা প্লাটফর্মের সাথে যুক্ত হোন তিনি। তার এই বইটিও বের প্রথম পিডিএফ আকারে বের হয়েছিল এই প্লাটফর্মের অধীনে।  




প্রাচ্যের অক্সফোর্ড থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করার পর এখন বিশ্বের অন্যতম সেরা বিদ্যাপীঠ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় মাস্টার্স করছেন ইংরেজি শিক্ষার ওপর। ইংরেজি শিক্ষার উপর ভিডিও বানিয়ে গেল বছর প্রথম আলোচনায় আসেন মুনজেরিন। ভিডিও লেকচারগুলো এরই মধ্যে ২ কোটি ৫০ লক্ষ শিক্ষার্থীদের কাছে পৌঁছেছে। তিনি বর্তমানে টেন মিনিট স্কুল এর মানবসম্পদ বিভাগের প্রধান নির্বাহী হিসেবে কর্মরত আছেন। 


সবার জন্য Vocabulary নামে লেখিকার আরো একটি বই রয়েছে। 



কেন পড়া উচিত বইটি? 


ঘরে বসে Spoken English বইটির দুইটি সংস্করণ আছে। গেল বছর (২০২০) করোনার লকডাউন চলাকালীন টেন মিনিট স্কুল বইটির একটি পিডিএফ সংস্করণ প্রকাশ করে। সেই বইটিতে লেসন ছিল ৬০ টি। এ বছর বইমেলায় হার্ডকপি হিসেবে বইটি প্রকাশিত হয় আরো বর্ধিত কলেবরে। বাড়ানো হয়েছে আরো ১০ টি লেসন।  


আরও পড়ুন: রাসূলের মেরাজের রাতে যা ঘটেছিল


মুনজেরিন বলছিলেন, এই বইটির ভাবনা তার মাথায় এসেছে মানুষের আগ্রহ দেখে। তিনি ইংরেজি শিক্ষার ভিডিও বানাতে যে স্ক্রিপ্ট লিখতেন মূলত সেই স্ক্রিপ্টগুলোরই বর্ধিত সংস্করণ এই বই। ভিডিওগুলোয় মানুষের আগ্রহ আর ইংরেজি শেখার প্রতি উৎসাহ দেখে তিনি বই বের করার সিদ্ধান্ত নেন।  

বইয়ের কিছু অংশ। © টেন মিনিট স্কুল



বইটিকে সাজানো হয়েছে আমাদের দৈনন্দিন জীবনের নানান ক্ষেত্রে ইংরেজি ভাষার সহজ প্রয়োগের প্রস্তুতি নিয়ে। নিজের পরিচয় তুলে ধরা থেকে শুরু করে অন্যের সাথে কথা বলা, বিভিন্ন জনের সাথে বিভিন্ন পরিবেশে কথা চালিয়ে নেওয়ার জন্য সহজ ভাষায় ইংরেজির প্রয়োগের দিকটি তুলে ধরা হয়েছে বইতে। 


যারা স্পোকেন ইংলিশ শেখার কথা ভাবছেন, 

ইংরেজি বলতে গিয়ে যারা বন্ধুদের হাসির পাত্র হয়েছেন, গ্রুপ প্রেজেন্টেশনে কথা বলতে যাদের সমস্যা হয়, যাদের গৎবাঁধা গ্রামারে আগ্রহ নেই, যারা অবসরটাকে কাজে লাগাতে চাইছেন, যারা

IELTS এর Speaking Test এ ভালো করতে চান, যারা ঘরে বসেই যারা ইংরেজিতে কথা বলার জড়তা কাটাতে চান, এমন সব চাওয়া পূরণের জন্য এই বই হতে পারে সমাধান।  

  

বইটি ইংরেজি শেখার বা কথা চালিয়ে নেওয়ার মতো ইংরেজি জানার জন্য আদর্শিক বই, এমনটা অবশ্য বলা যাবে না। বইটির বেশ কিছু সীমাবদ্ধতাও নজরে এসেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমেও সমালোচিত হতে দেখা গেছে। বইটি লেখার সময় কোনো সিকোয়েন্স বা ধারা মানা হয় নি। ফলে কখনো মায়ের সাথে কথা বলার লেসন থেকে চলে যাবেন দোকানে দরদামের লেসনে এরপরে আবার ফিরে আসতে হবে বাসায় মেহমানের সাথে কথোপকথনে। বইতে বেশ কিছু বানানেও ভুল চোখে পড়েছে। তবে প্রশংসার দাবি রাখে প্রতিটি লেসনের উপস্থাপনে ইলাস্ট্রেশনের ব্যবস্থা। এর জন্যই সম্ভবত বইটি আলাদা করে নজর কেড়েছে সকলের।  


চলুন, তাহলে পড়া যাক সেই বই। 


TmA রেটিং! 






বইটি পড়তে চান?  


মূল বইটি ক্রয়ের লিংক:


 >> রকমারি  


>> টেন মিনিট স্কুল 


>> বাংলা অনুবাদ ডাউনলোড লিংক : TmA Library


কেমন লাগলো বইটি পড়ে? কতটুক শেখা হলো ইংরেজি? এই বইটি সম্পর্কে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে পারেন ফেসবুকে মেসেজ দিয়ে। 




আরো রিভিউ: আল আকসা মসজিদের ইতিকথা । 



এই বিভাগের লেখা নিয়মিত পেতে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেইজে । 


ট্যাগ: মুনজেরিন শহীদ, ঘরে বসে spoken English, ঘরে বসে Spoken English pdf, ঘরে বসে ইংরেজি শেখা, সহজ ইংরেজি, মুনজেরিন বই,