৪৩তম বিসিএস প্রিলি প্রশ্ন সমাধান | 43th Bcs ques solve | TmA


 

সরকারি কর্মকমিশনের (পিএসসি) আওতায় ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে ২৯ অক্টোবর। দেশের আটটি বিভাগের ৩৬৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে এ পরীক্ষা আয়োজন করা হয়। পরীক্ষায় অংশ নেন ৪ লাখ ৩৫ হাজার পরীক্ষার্থী৷ 


৪৩তম বিসিএসের মাধ্যমে সরকার বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮১৪ জনকে নিয়োগ দেবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে নিয়োগ দেয়া হবে ৩০০ জনকে। পুলিশের এএসপি পদে নিয়োগ দেয়া হবে ১০০ জনকে। এ ছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়োগ দেয়া হবে ২৫ জনকে। শিক্ষায় সবচেয়ে বেশি ৮৪৩ ক্যাডার নিয়োগ দেয়া হবে।


এ ছাড়া অডিটে ৩৫ জন, ট্যাক্সে ১৯, কাস্টমসে ১৪, সমবায়ে ২০, ডেন্টাল সার্জন পদে ৭৫ ও অন্যান্য ক্যাডারে নিয়োগ দেয়া হবে ৩৮৩ জনকে।



৪৩ তম বিসিএস পরীক্ষার প্রশ্ন সমাধান 

বাংলা অংশের সমাধন 




ভূগোলের সমাধান 


১। প্রতিনিয়ত লবণাক্ত পানি দ্বারা প্লাবিত হয় 
= ম্যানগ্রোভ
২। প্রবাল দ্বীপ
= সেন্ট মার্টিন
৩। বাংলাদেশের কোথায় প্লায়িস্টোসিন কালের সোপান 
= কুমিল্লা
৪। বাংলাদেশের সাথে আন্তর্জাতিক সীমানা
= মায়ানমার 
৫। বাংলাদেশে আকস্মিক বন্যা হয় 
= উত্তর-পূর্বাঞ্চল ( পাহাড়ি অঞ্চলে ফ্লাস ফ্লাড)
৬। বাংলাদেশের কোন জেলাটি কয়লা সমৃদ্ধ
= দিনাজপুর 
৭। সাম্প্রতিক সময়ে বাংলাদেশে কোন দুর্যোগটির ঝুঁকি বৃদ্ধি পেয়েছে
= ভূমিকম্প
৮। সোয়াচ অব নো গ্রাউন্ড 
= সাবমেরিন ক্যানিয়ন
৯। ট্রপিক্যাল সাইক্লোন সৃষ্টির জন্য সাগরপৃষ্ঠের ন্যূনতম তাপমাত্রা কত ?
= ২৬.৫ ডিগ্রি সে.]
১০। নিচের কোন উপজেলাটি সবচেয়ে বেশি নদী ভাঙ্গন প্রবণ
= নড়িয়া ( শরিয়তপুর)
১১। hydro meteorological disaster
= বন্যা


আন্তর্জাতিক অংশের সমাধান 

১। ইরান-ইরাক যুদ্ধবিরতির তদারকির কাজে নিয়োজিত জাতিসংঘের 
= UNIIMOG
২। গণতন্ত্র দিবস
= ১৫ সেপ্টম্বর 
৩। টি আই এর প্রধান কার্যালয় 
= জার্মানি
৪। চীন থেকে ক্রয়কৃত বাংলাদেশ নৌবাহিনীর ডুবোজাহাজ
= মিং ক্লাস 
৫। জিবুতি দেশটি কোথায় 
= এডেন উপসাগরের পাশে
৬। জাতিসংঘের সংস্থা নয় 
= আসিয়ান আঞ্চলিক ফোরাম 
৭। UNFCCC মূল আলোচ্য বিষয়
= গ্রিন হাউস গ্যাসের নি:সরণ ও প্রশমন
৮। Word development Report  
= বিশ্ব ব্যাংক 
৯। ব্যাডমিন্টন কোন দেশের জাতীয় খেলা 
= ইন্দোনেশিয়া 
১০। লেডি উইথ দ্য ল্যাম্প 
= ফ্লোরেন্স নাইটিঙ্গেল 
১১। মিয়ানমারের নির্বাসিত সরকার 
= ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট—এনইউজি
১২। কোন রাষ্ট্রটি বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরের জলসীমার দাবিদার নয়
= কম্বোডিয়া
১৩। নাথু লা পাস কোন দুটি দেশকে 
= ভারত –চীন
১৪। বাংলাদেশের কোনটির সদস্য নয় 
=OAS 
১৫। আকাবা একটি 
= সমুদ্র বন্দর
১৬। ট্রাফাগাল স্কয়ার
= ইংল্যান্ডের সেন্ট্রাল লন্ডনে
১৭। মায়া সভ্যতা 
= মধ্য আমেরিকায়
১৮। বিশ্ব মানবাধিকার দিবস 
= ১০ ডিসেম্বর 
১৯। টেকসই উন্নয়নের লক্ষ্য 
= ১৭টি
২০। চীনের জিনিজিয়াং এর মুসলিম জনগোষ্ঠী
= উইঘুর


বাংলাদেশ বিষয়াবলির সমাধান

১। প্রতিনিধিত্ব মূলক গণতন্ত্রে বিকল্প সরকার 
= বিরোধী দল 
২। ঢাকা সিটি কর্পো, ১ম নির্বাচিত মেয়র 
= মো. হানিফ 
৩। সংবিধান লেখার দায়িত্ব
= এ কে এম আব্দুর রউফ
৪। নারী পুরুষের সমতা
= ২৮(২)
৫। কোভিড-১৯ ভ্যাকসিন উৎপাদনের জন্য চীনের সাথে চুক্তি
=ইনসেপ্টা 
৬। ওআইসিতে বাংলাদেশের সদস্য পদ 
=১৯৭৪
৭। ভোটার হওয়ার সর্বনিম্ম বয়স
= ১৮ বছর 
৮। বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তা 
= এ্যাটরনি জেনারেল
৯। নির্বান কোন ধর্মের সাথে
= বৌদ্ধ
১০। একনেকের প্রধান
= প্রধানমন্ত্রী
১১। বলাক কোন সংকর জাত
= গম
১২। তথ্য অধিকার আইন
= ২০০৯
১৩। মুজিবনগরের সরকারের অর্থনীতি বিষয়ক ও পরিকল্পনা বিষয়ক বিভাগের 
= তাজউদ্দিন আহমেদ 
১৪। রেহেনা মরিয়ম নূর চলচিত্রের পরিচালক 
= আব্দুল্লাহ মোহাম্মদ সাদ 
১৫। প্রাচীন বাংলার জনপদ 
=পুণ্ড্র নগর 
১৬। সংবিধানে বাজেট আর্থিক বিবৃতি 
= ৮৭
১৭। নিপোর্ট কী ধরণের প্রতি
= জনসংখ্যা গবেষণা
১৮। আর্যদের ধর্মগ্রন্থ
= বেদ
১৯।সমতট
= কুমিল্লা নোয়াখালী
২০। বাংলাদেশের ব্যাংক নোট নয় কোনটি 
= ২টাকা 
২১। বয়স্কভাতা
= ১৯৯৮
২২। বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদের সেক্টর 
= ৮নং 
২৩। Untranquil Recollections: The Years of Fulfilment গ্রন্থটির লেখক
=Rehman Sobhan
২৪। কৃষিশুমারি হয়নি 
=২০১৫ 
২৫। সাংবিধানিক পদ নয় 
= মানবাধিকার কমিশন
২৬। ম্যানিলা কোন ফসলের 
= তামাক
২৭। ওরাও জনগোষ্ঠী
= রাজশাহী দিনাজপুর 
২৯। সেকেন্ডারি মার্কেট 
= স্টক মার্কেট 
৩০। ৬দফায় অর্থনৈতিক দফা

=৩টি 
দফা ৩: প্রতিটি প্রদেশের জন্য পৃথক, তবে অবাধে রূপান্তরযোগ্য মুদ্রা থাকবে। অথবা, যদি একক মুদ্রা ব্যবহার করা হয়, সেক্ষেত্রে এক প্রদেশ থেকে অন্য প্রদেশে মুদ্রা হস্তান্তর রোধ করার উপায় থাকতে হবে।
দফা ৪: রাজস্বের দায়িত্ব প্রদেশের হাতে থাকবে।
দফা ৫: প্রতিটি প্রদেশের বৈদেশিক মুদ্রা আয়ের জন্য পৃথক অ্যাকাউন্ট থাকতে হবে।


বাকি অংশ 


..