ফের চালু হচ্ছে ফ্রি ফেসবুক মেসেন্জার, যেভাবে চালু করবেন | TmA


 

গেল বছর বিটিআরসির এক নির্দেশনার পর বন্ধ করে দেওয়া হয়েছিল বিনামূল্যে ফেসবুক ও মেসেন্জারের সেবা। এবার জানা গেল, এই সেবা সীমিত পরিসরে আবার চালু হচ্ছে।  


মোবাইলে ইন্টারনেট না থাকলেও জরুরি প্রয়োজনে ফেসবুক মেসেঞ্জারে টেক্সট পাঠানোর সুবিধা চালু করতে যাচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ও মোবাইল অপারেটরগুলো। এজন্য ‘শুধু টেক্সটের মাধ্যমে যোগাযোগের জন্য ফেসবুক মেসেঞ্জার ও ডিসকভার অ্যাপ’ উদ্বোধন করা হবে। একই সঙ্গে ‘মোবাইল ডাটা প্যাকেজ নির্দেশিকা’ও প্রকাশ করবে বিটিআরসি।


বিশ্বে প্রথমবারের মতো ইউনিসেক্স কনডম আবিষ্কার 


বিটিআরসির একজন কর্মকর্তা জানান, সবার সবসময় ডাটা (ইন্টারনেট) থাকে না। গ্রাহকরা যাতে ডাটা ছাড়াই টেক্টট পাঠাতে পারেন, সে জন্য অপারেটররা মিলে এই সুবিধা চালু করা হচ্ছে। তিনি আরো জানান, বর্তমানে অপারেটরগুলোর নানান প্যাকেজে গ্রাহকেরা জর্জরিত। প্যাকেজের শৃঙ্খলা থাকা দরকার। এজন্য ‘মোবাইল ডাটা প্যাকেজ নির্দেশিকা’ তৈরি করা হয়েছে।


আজ মঙ্গলবার এ সম্পর্কে বিস্তারিত জানাবে সংস্থাটি।