ডিজেলচালিত বাসের ভাড়া সোমবার (৮ নভেম্বর) থেকে বেড়েছে। ঢাকার রাস্তায় ডিজেল ও পেট্রোল চালিত বাসের ভাড়া বাড়লেও সড়ক পরিবহন মালিক সমিতির দাবি সিএনজি (কমপ্রেসড ন্যাচারাল গ্যাস) চালিত বাসের ভাড়া বাড়ে নি।
আজ এক সংবাদ সম্মেলনে এই বাসগুলোর তালিকা দিয়েছে সংগঠনটি।
বাসগুলো হলো, গ্রেট তুরাগ ট্রান্সপোর্ট, শ্রাবণ ট্রান্সপোর্ট, মেঘলা ট্রান্সপোর্ট, ৬নং মতিঝিল বনানী কোচ লিমিটেড, আসিয়ান ট্রান্সপোর্ট, হিমালয় ট্রান্সপোর্ট, প্রভাতি-বনশ্রী পরিবহন, গাবতলি লিংক মিনিবাস, শিকড় পরিবহন, অনাবিল সুপার লিমিটেড, মেঘালয় ট্রান্সপোর্ট,
ভিআইপি অটোমোবাইল, বিকল্প অটো সার্ভিস।
তালিকাভুক্ত বাসগুলোয় আগের ভাড়াই কার্যকর রয়েছে।
ঢাকার বিআরটিএর অনুমোদিত বাস রয়েছে ১২ হাজার ৫২৬টি। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) এক সমীক্ষায় বলা হয়েছে, এসব বাসের ৯৫ শতাংশই চলে গ্যাসে। সেই হিসাবে ঢাকায় মাত্র ৬২৬টি বাস ডিজেলে চলাচল করে। বাকি ১১ হাজার ৯০০ বাস গ্যাসে চলে।
এই লেখাগুলো মিস করবেন না যেন!
~ মলনুপিরাভির : কোভিড চিকিৎসায় প্রথম খাওয়ার ট্যাবলেট
~ একটা সিটের আকাঙ্খা : ভাগ্য যেভাবে সাহায্য করেছিল আমায়