চলতি বছর এসএসসি পরীক্ষা জুনে ও এইচএসসি পরীক্ষা আগস্টে নেয়ার পরিকল্পনা করা হয়েছে। এবার এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে নেয়ার প্রস্তুতি চলছে। ইতোমধ্যে প্রশ্নপত্র তৈরির কাজ শুরু হয়েছে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয়ক অধ্যাপক নেহাল আহমেদ বলেন, প্রশ্নপত্র প্রণয়ন কাজটি যেহেতু বেশ সময়সাপেক্ষ তাই আমরা ইতোমধ্যে এর প্রস্তুতি শুরু করে দিয়েছি। এসএসসি পরীক্ষা হয়তোবা জুনের দিকে আর এইচএসসিটা হয়তো আগস্ট বা সেপ্টেম্বরের দিকে নেয়া হবে।
এসএসসি ২০২২ সংক্ষিপ্ত সিলেবাস
তিনি আরও বলেন, স্কুলে যে সংক্ষিপ্ত সিলেবাস দেয়া হয়েছে সেটার উপর ভিত্তি করেই সব বিষয়ে এবারে এসএসসি-এইচএসসি পরীক্ষা নেয়ার পরিকল্পনা করা হয়েছে। এছাড়াও এস্যাইনমেন্ট দেয়া হবে। সেগুলো মনোযোগ দিয়ে করতে হবে। তবে সব কিছু নির্ভর করবে করোনা পরিস্থিতির উপর।
দেশে বর্তমানে মহামারী করোনার তৃতীয় ঢেউ চলছে। দিন দিন বাড়ছে শনাক্ত ও মৃত্যুর সংখ্যা। গেল ২২ জানুয়ারী থেকে দুই সপ্তাহের জন্য বন্ধ আছে স্কুল। এই বন্ধ পরিস্থিতির উপর নির্ভর করে আরও বাড়তে পারে বলে জানা গেছে।
আরো পড়ুন :
১। জন্মদিন পালনে ইসলাম কী বলে?
২। ঈদে মিলাদুন্নবী নিয়ে যা জানতেই হবে
৩। স্বপ্নে কী এমন ভয়ংকর শাস্তি দেখেছিলেন রাসূল (সা.)?
৪। সালামের সঠিক নিয়ম না জেনে গুনাহ করছেন?
৫। ফেসবুকে মেয়েদের ছবি দেখার আগে সাবধান
