২০২১-২২ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের কলেজ শাখা। আবেদন প্রক্রিয়ার মূল বিষয়গুলো এই পোস্টে তুলে ধার হচ্ছে।
টাইমলাইন >>
আবেদন সময়সীমা : ০৮ জানুয়ারি - ১৭ জানুয়ারি ২০২২
আবেদন মাধ্যম : একাদশ ভর্তি বিষয়ক ওয়েবসাইট
আবেদন ফি : ১৫০ টাকা
আবেদন যাচাই, বাছাই, নিষ্পত্তি : ১৭ জানুয়ারি - ২১ জানুয়ারি ২০২২
এসএসসির ফল পুনর্নিরীক্ষণ করবেন যেভাবে
পছন্দক্রম পরিবর্তন সুযোগ : ০৮ জানুয়ারি - ২৪ জানুয়ারি ২০২২
১ম ধাপের মেধাতালিকা প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২২ রাত আটটায়।
১ম ধাপের তালিকায় স্থানপ্রাপ্তদের নিশ্চায়ন : ৩০ জানুয়ারি - ০৬ ফেব্রুয়ারী ২০২২
২য় পর্যায়ে আবেদন গ্রহণ : ০৭ ফেব্রুয়ারী - ০৮ ফেব্রুয়ারী ২০২২
২য় ধাপের মেধাতালিকা প্রকাশ : ১০ ফেব্রুয়ারী, ২০২২ রাত আটটায়।
নটরডেম কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২১-২২
২য় ধাপের তালিকায় স্থানপ্রাপ্তদের নিশ্চায়ন : ১১ ফেব্রুয়ারী - ১২ ফেব্রুয়ারী ২০২২
৩য় পর্যায়ে আবেদন গ্রহণ : ১৩ ফেব্রুয়ারী ২০২২
৩য় ধাপের মেধাতালিকা প্রকাশ : ১৫ ফেব্রুয়ারী, ২০২২ রাত আটটায়।
৩য় ধাপের তালিকায় স্থানপ্রাপ্তদের নিশ্চায়ন : ১৬ ফেব্রুয়ারী - ১৭ ফেব্রুয়ারী ২০২২
ভর্তি : ১৯ ফেব্রুয়ারী - ২৪ ফেব্রুয়ারী ২০২২
ক্লাস শুরু : ০২ মার্চ ২০২২
আবেদন যোগ্যতা >>
- ২০১৯, ২০২০ এবং ২০২১ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তির জন্য আবেদন করতে পারবেন।
- ভর্তির বিধিমালা অবশ্যই মেনে চলতে হবে।
- ভর্তির জন্য সংশ্লিষ্ট কলেজ নূন্যতম যোগ্যতা নির্ধারণ করতে পারবে।
আবেদন প্রক্রিয়া >>
- এসএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতেই শুধু ভর্তির প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
- সমান জিপিএ প্রাপ্তদের ক্ষেত্রে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম নির্ধারণ করা হবে।
- বিজ্ঞান গ্রুপে ভর্তির ক্ষেত্রে সমান মোট নম্বর প্রাপ্তদের মেধাক্রম নির্ধারণের ক্ষেত্রে সাধারণ গণিত ও উচ্চতর গণিত / জীববিজ্ঞানের প্রাপ্ত নম্বর বিবেচনায় আসবে।
- তাতেও নিষ্পত্তি না হলে পর্যায়ক্রমে ইংরেজি, পদার্থ বিজ্ঞান, রসায়ন বিষয়ে প্রাপ্ত নম্বর বিবেচনায় আসবে।
- মানবিক ও ব্যবসায় শিক্ষা গ্রুপে ভর্তির ক্ষেত্রে সমান মোট নম্বর প্রাপ্তদের মেধাক্রম নির্ধারণের ক্ষেত্রে ইংরেজি, গণিত ও বাংলা বিষয়ের প্রাপ্ত নম্বর বিবেচনায় আসবে।
- সর্বনিম্ন ৫ টি এবং সর্বোচ্চ ১০ টি কলেজ পছন্দক্রম হিসেবে দেওয়া যাবে। আবেদন ফি ১৫০ টাকাই থাকবে।
- একজন শিক্ষার্থী যতগুলো কলেজই আবেদনের সময় চয়েজেই দিক না কেন, মেধাতালিকা প্রণনয়ের ক্ষেত্রে মেধা, কোটা এবং চয়েজ বিবেচনায় তাকে শুধু একটি কলেজেই ভর্তির জন্য মনোনীত করা হবে।
ভর্তি ফি >>
- নিশ্চায়ন ফি ২২৮ টাকা।
- ভর্তি ফি
~ এমপিওভুক্ত প্রতিষ্ঠান
- ঢাকা মেট্রোপলিটনে ৫০০০ টাকা।
- মেট্রোপলিটন (ঢাকা ব্যতিত) ৩০০০ টাকা।
- জেলা ২০০০ টাকা।
- উপজেলা ১৫০০ টাকা৷
~ নন-এমপিওভুক্ত / আংশিক এমপিওভুক্ত প্রতিষ্ঠান
- ঢাকা মেট্রোপলিটনে বাংলা ভার্সণ ৭৫০০ টাকা। ইংরেজি ভার্সণ ৮৫০০ টাকা।
- মেট্রোপলিটন (ঢাকা ব্যতিত) বাংলা ভার্সণ ৫০০০ টাকা। ইংরেজি ভার্সণ ৬০০০ টাকা।
- জেলা বাংলা ভার্সণ ৩০০০ টাকা। ইংরেজি ভার্সণ ৪০০০ টাকা।
- উপজেলা বাংলা ভার্সণ ২৫০০ টাকা। ইংরেজি ভার্সণ ৩০০০ টাকা।
বিস্তারিত জানা যাবে ভর্তির নীতিমালা সম্বলিত এই লিন্ক থেকে ।
এই লেখাগুলো মিস করবেন না যেন!
| ফ্রি ফেসবুক ব্যবহার করবেন যেভাবে
| স্তন ক্যান্সার নিয়ে কতটা জানেন?