৪৩তম বিসিএস প্রিলির ফল জানা যাবে যেভাবে | TmA

 




৪৩তম বিসিএস প্রিলিমিনারির ফল প্রকাশ।।


 

৪৩তম বিসিএসে আবেদন জমা পড়েছিল ৪ লাখ ৩৫ হাজার ১৯০টি। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চতুর্থ বর্ষের চূড়ান্ত পরীক্ষা শেষ না হওয়ার কারণে তিন দফায় এই বিসিএসের আবেদনের সময় বৃদ্ধি করা হয়েছিল।




৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তি অনুযায়ী, এই বিসিএসের মাধ্যমে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮১৪ জন কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ৩০০ জন, পুলিশ ক্যাডারে ১০০ জন, পররাষ্ট্র ক্যাডারে ২৫ জন, শিক্ষা ক্যাডারের জন্য ৮৪৩ জন, অডিটে ৩৫ জন, তথ্যে ২২ জন, ট্যাক্সে ১৯ জন, কাস্টমসে ১৪ জন ও সমবায়ে ১৯ জন নিয়োগ দেওয়া হবে।


৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল জানা যাবে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটের এই ঠিকানায় অথবা এই ঠিকানায়।