একাদশ ভর্তি ১ম ধাপে সুযোগ না পাওয়াদের করণীয় | TmA



গতকাল প্রকাশিত একাদশে ভর্তির ১ম ধাপের মেধাতালিকায় যারা সুযোগ পান নি তাদের জন্য সুযোগ থাকবে ২য় ধাপে আবেদন করার। ২য় পর্যায়ে আবেদন গ্রহণ চলবে আগামী ০৭ ও ০৮ ফেব্রুয়ারী। এ সময় আসন খালি থাকা সাপেক্ষে পছন্দের কলেজ চয়েজ লিস্টে দেওয়া যাবে। 


২য় ধাপের মেধাতালিকা প্রকাশ করা হবে ১০ ফেব্রুয়ারী রাত আটটায়। 


২য় ধাপের তালিকায় স্থানপ্রাপ্তদের নিশ্চায়নের জন্য সুযোগ মিলবে ১১ ও ১২ ফেব্রুয়ারী। 


একাদশের মেধাতালিকায় স্থানপ্রাপ্তদের ভর্তি নিশ্চায়ন যেভাবে


২য় ধাপের মেধাতালিকায়ও যারা সুযোগ পাবেন না তাদের জন্য সুযোগ থাকবে ৩য় ধাপে আবেদন করার। ৩য় পর্যায়ে আবেদন করা যাবে ১৩ ফেব্রুয়ারী। ২য় ধাপের মেধাতালিকা প্রকাশ করা হবে ১৫ ফেব্রুয়ারী রাত আটটায়।


এইচএসসি : বিজ্ঞানের শিক্ষার্থীরা কোন লেখকের বই পড়বেন?


২য় ধাপের তালিকায় স্থানপ্রাপ্তদের নিশ্চায়নের জন্য সুযোগ মিলবে ১৬ ও ১৭ ফেব্রুয়ারী।


তিন মেধাতালিকায় স্থানপ্রাপ্তদের ভর্তি কার্যক্রম শুরু হবে ১৯ ফেব্রুয়ারী, চলবে ২৪ ফেব্রুয়ারী পর্যন্ত। 


ভর্তি প্রক্রিয়া শেষে একাদশ শ্রেণীর ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে আগামী ০২ মার্চ।


 


ভর্তি ফি >>


- নিশ্চায়ন ফি ২২৮ টাকা।


- ভর্তি ফি 


~ এমপিওভুক্ত প্রতিষ্ঠান 

- ঢাকা মেট্রোপলিটনে ৫০০০ টাকা। 


- মেট্রোপলিটন (ঢাকা ব্যতিত) ৩০০০ টাকা। 


- জেলা ২০০০ টাকা।


- উপজেলা ১৫০০ টাকা৷ 



~ নন-এমপিওভুক্ত / আংশিক এমপিওভুক্ত প্রতিষ্ঠান 

- ঢাকা মেট্রোপলিটনে বাংলা ভার্সণ ৭৫০০ টাকা। ইংরেজি ভার্সণ ৮৫০০ টাকা। 


- মেট্রোপলিটন (ঢাকা ব্যতিত) বাংলা ভার্সণ ৫০০০ টাকা। ইংরেজি ভার্সণ ৬০০০ টাকা। 


- জেলা বাংলা ভার্সণ ৩০০০ টাকা। ইংরেজি ভার্সণ ৪০০০ টাকা। 


- উপজেলা বাংলা ভার্সণ ২৫০০ টাকা। ইংরেজি ভার্সণ ৩০০০ টাকা। 



আরো পড়ুন : 

১। জন্মদিন পালনে ইসলাম কী বলে?

২। ঈদে মিলাদুন্নবী নিয়ে যা জানতেই হবে

৩। স্বপ্নে কী এমন ভয়ংকর শাস্তি দেখেছিলেন রাসূল (সা.)? 

৪। সালামের সঠিক নিয়ম না জেনে গুনাহ করছেন?

৫। ফেসবুকে মেয়েদের ছবি দেখার আগে সাবধান