২৯ জানুয়ারি একাদশ শ্রেণীতে ভর্তির প্রথম মেধা তালিকা প্রকাশিত হয়েছে। এই মেধাতালিকায় স্থানপ্রাপ্তদের ৩০ জানুয়ারী থেকে ০৬ ফেব্রুয়ারীর মধ্যে অবশ্যই আসন নিশ্চিতের জন্য ভর্তি নিশ্চায়ন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
ভর্তি নিশ্চায়নে খরচ হবে ২২৮ টাকা। এই টাকা নির্বাচিত শিক্ষার্থী নিজেই অনলাইনে রেজিষ্ট্রেশন ফি ও অন্যান্য বাবদ জমা দেবেন।
একাদশ ভর্তি ১ম ধাপে সুযোগ না পাওয়াদের করণীয়
মেধাতালিকায় স্থানপ্রাপ্তদের ফোনে যে মেসেজটি গিয়েছে সেখানে একটি সিকিউরিটি কোড রয়েছে। সেটি এই নিশ্চায়ন প্রক্রিয়ায় কাজে লাগবে।
এইচএসসি : বিজ্ঞানের শিক্ষার্থীরা কোন লেখকের বই পড়বেন?
ভর্তি নিশ্চায়নের জন্য একাদশ ভর্তির ওয়েবসাইটে গিয়ে এসএসসি রোল, বোর্ড, সাল এবং রেজিষ্ট্রেশন নং দিয়ে লগইন করতে হবে। পরবর্তীতে নির্দেশনা অনুসারে ধাপ অনুসরণ করে ফি জমা দিতে হবে।
ভর্তি নিশ্চায়ন সম্পন্ন হওয়ার পর মার্চে ভর্তি ফি প্রদান সাপেক্ষে মূল ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে শিক্ষার্থীদের।
আরো পড়ুন :
১। জন্মদিন পালনে ইসলাম কী বলে?
২। ঈদে মিলাদুন্নবী নিয়ে যা জানতেই হবে
৩। স্বপ্নে কী এমন ভয়ংকর শাস্তি দেখেছিলেন রাসূল (সা.)?
৪। সালামের সঠিক নিয়ম না জেনে গুনাহ করছেন?
৫। ফেসবুকে মেয়েদের ছবি দেখার আগে সাবধান