একাদশে ২য় পর্যায়ের আবেদন ফলাফল জানা যাবে যেভাবে | TmA



একাদশ শ্রেণীর কলেজ ভর্তির জন্য দ্বিতীয় পর্যায়ের আবেদনে ফলাফল ১০ ফেব্রুয়ারী প্রকাশ করবে শিক্ষা মন্ত্রণালয়। 


এর আগে ০৯ ফেব্রুয়ারী শিক্ষা মন্ত্রণালয়ের কলেজ শাখা পূরণকৃত আবেদন যাচাই, বাছাই ও নিষ্পত্তি করে।  


বৃহস্পতিবার রাত আটটায় ২য় ধাপের মেধাতালিকা প্রকাশ করা হবে। 


মেধাতালিকা পাওয়া যাবে একাদশ শ্রেণীর ভর্তি ওয়েবসাইটের এই ঠিকানায়। এছাড়া মোবাইলে স্বয়ংক্রিয়ভাবে এসএমএসও পাবেন শিক্ষার্থীরা।


২য় ধাপের তালিকায় স্থানপ্রাপ্তদের নিশ্চায়নের জন্য সুযোগ মিলবে ১১ ও ১২ ফেব্রুয়ারী। 


২য় ধাপের মেধাতালিকায়ও যারা সুযোগ পাবেন না তাদের জন্য সুযোগ থাকবে ৩য় ধাপে আবেদন করার। ৩য় পর্যায়ে আবেদন করা যাবে ১৩ ফেব্রুয়ারী। ৩য় ধাপের মেধাতালিকা প্রকাশ করা হবে ১৫ ফেব্রুয়ারী রাত আটটায়।


নটরডেমের ভর্তি পরীক্ষার ফল জানা যাবে যেভাবে 


৩য় ধাপের তালিকায় স্থানপ্রাপ্তদের নিশ্চায়নের জন্য সুযোগ মিলবে ১৬ ও ১৭ ফেব্রুয়ারী।


তিন মেধাতালিকায় স্থানপ্রাপ্তদের ভর্তি কার্যক্রম শুরু হবে ১৯ ফেব্রুয়ারী, চলবে ২৪ ফেব্রুয়ারী পর্যন্ত। 


ভর্তি প্রক্রিয়া শেষে একাদশ শ্রেণীর ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে আগামী ০২ মার্চ।


 


ভর্তি ফি >>


- নিশ্চায়ন ফি ২২৮ টাকা।


- ভর্তি ফি 


~ এমপিওভুক্ত প্রতিষ্ঠান 

- ঢাকা মেট্রোপলিটনে ৫০০০ টাকা। 


- মেট্রোপলিটন (ঢাকা ব্যতিত) ৩০০০ টাকা। 


- জেলা ২০০০ টাকা।


- উপজেলা ১৫০০ টাকা৷ 



~ নন-এমপিওভুক্ত / আংশিক এমপিওভুক্ত প্রতিষ্ঠান 

- ঢাকা মেট্রোপলিটনে বাংলা ভার্সণ ৭৫০০ টাকা। ইংরেজি ভার্সণ ৮৫০০ টাকা। 


- মেট্রোপলিটন (ঢাকা ব্যতিত) বাংলা ভার্সণ ৫০০০ টাকা। ইংরেজি ভার্সণ ৬০০০ টাকা। 


- জেলা বাংলা ভার্সণ ৩০০০ টাকা। ইংরেজি ভার্সণ ৪০০০ টাকা। 


- উপজেলা বাংলা ভার্সণ ২৫০০ টাকা। ইংরেজি ভার্সণ ৩০০০ টাকা। 



আরো পড়ুন : 

১। জন্মদিন পালনে ইসলাম কী বলে?

২। ঈদে মিলাদুন্নবী নিয়ে যা জানতেই হবে

৩। স্বপ্নে কী এমন ভয়ংকর শাস্তি দেখেছিলেন রাসূল (সা.)? 

৪। সালামের সঠিক নিয়ম না জেনে গুনাহ করছেন?

৫। ফেসবুকে মেয়েদের ছবি দেখার আগে সাবধান