আত্মহত্যা করতে চান বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।
আজ বৃহস্পতিবার সকালে নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক স্ট্যাটাসে আত্মহত্যা করতে চাওয়ার কারণ জানিয়ে তিনি লিখেন, "একটি চেকে আমি ডিসেম্বর বাংলায় লিখেছি বলে কাউন্টার থেকে চেকটি ফেরত দিয়েছে। "
| আত্মহত্যা : হাদিসের বাণীতে ভয়াবহতার বয়ান
বিকেল নাগাদ অবশ্য তার চেকটি গ্রহণ করে নেয় ব্যাংক কর্তৃপক্ষ। মন্ত্রী সে তথ্য নিজেই জানিয়েছেন আরেকটি স্ট্যাটাসে।
মোস্তাফা জব্বার সাম্প্রতিক সময়ে সর্বত্র বাংলা'র ব্যবহারে সোচ্চার হয়েছেন। তিনি তার ফেসবুক ফ্রেন্ডলিস্টেও বাংলা নামের আইডি ছাড়াও অন্য কোনো আইডি রাখেন নি।
এই লেখাগুলো মিস করবেন না যেন!
| ফ্রি ফেসবুক ব্যবহার করবেন যেভাবে
| স্তন ক্যান্সার নিয়ে কতটা জানেন?