দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায় নি। মঙ্গলবার পালিত হবে পবিত্র ঈদুল ফিতর। কিছুক্ষণ জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আয়োজিত এক বৈঠকে এই সিদ্ধান্ত জানিয়েছে জাতীয় চাঁদ দেখা কমিটি।
মাসজিদ আল-হারামের ইমাম শাইখ মাহির রমজানের শেষ দশ দিনের জন্য চমৎকার এক আমলের ফর্মুলা দিয়েছেন। ১. প্রতিদিন এক দিরহাম (এক টাকা) দান করুন, যদি দিনটি লাইলাতুল ক্বদরের মাঝে পড়ে, তবে আপনি ৮৪ বছর বা ১০০০ মাস পর্যন্ত প্রতিদিন এক টাকা দান করার সাওয়াব পাবেন। ২. প্রতিদিন দুই রাকা'আত নফল সালাত আদায় করুন, যদি দিনটি লাইলাতুল ক্বদরের মাঝে পড়ে, তবে আপনি ৮৪ বছর পর্যন্ত প্রতিদিন দুই রাকা'আত নফল সালাত আদায় করার সাওয়াব পাবেন। ৩. প্রতিদিন তিনবার সূরা ইখলাস পাঠ করুন, যদি দিনটি লাইলাতুল ক্বদরের মাঝে পড়ে, তবে আপনি ৮৪ বছর পর্যন্ত প্রতিদিন এক খতম ক্বুর'আন …
শবে বরাত বা লাইলাতুল বরাত হিজরি বর্ষের শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাত ধর্মপ্রাণ মুসলমানদের কাছে সৌভাগ্যের রাত হিসেবে পরিচিত। এই রাতে বান্দাদের জন্য অশেষ রহমতের দরজা খুলে দেন মহান আল্লাহ তাআলা।। বিশ্ব মুসলিমবাসীর বিশ্বাস, এ রাতে অসংখ্য বান্দা মহান আল্লাহর পক্ষ থেকে ক্ষমা ও আশীর্বাদ লাভ করে থাকে। এ কারণে এ রজনীকে আরবিতে ‘লাইলাতুল বারাআত’ বা ‘নিষ্কৃতি/মুক্তির রজনী’ বলা হয়। নবীজি (সা.) এ রাতে মদিনার কবরস্থান জান্নাতুল বাকিতে এসে মৃত ব্যক্তিদের জন্য দোয়া ও ইস্তিগফার করতেন। রাসুলুল্লাহ (সা.) আরও বলেছেন, ‘এ রাতে বনি কালবের ভেড়া-বকরির পশমের (সংখ্যা…
ওহী। আল্লাহ তা’আলা জীবরাঈল (আঃ) এর মাধ্যমে ইসলামের শেষ বাণীবাহক হযরত মুহাম্মদ (সঃ) এর কাছে যে বাণী, আয়াত কিংবা আদেশ পাঠাতেন সেটিই ওহী নামে পরিচিত। ইবনুল কাইয়্যিম আল জাউজিয়া ওহীর বিভিন্ন রূপ নিয়ে আলোচনা করেছেন । শাইখ মুনীরুল ইসলাম ইবন জাকির সম্পাদিত ‘সীরাহ’ গ্রন্থে এই আলোচনার উল্লেখ আছে। দেখতে পারেন এখান থেকে। একইরকম আলোচনার উল্লেখ পাওয়া যায় ইসলামী বিশ্ববিদ্যালয় মদীনা আল মোনাওয়ারা’র অধ্যাপক আল্লামা ছফিউর রহমান মোবারকপুরী রচিত ‘আর রাহিকুল মাখতূম’ গ্রন্থে । মোটামুটি ছয় প্রকারের ওহীর কথা জানা যায়৷ ১. সত্য স্বপ্ন এই উপায়েই রাসূল (সা.…
Written by : Tanvir Mahatab Abir বিবাহ। পবিত্র এক সম্পর্ক সৃষ্টির হালাল এক উপায়। বিবাহের ফযিলত সম্পর্কিত একটি হাদিস দিয়ে এই লেখা শুরু করতে চাই। ইবনু ‘আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল (সা.) বলেছেন, ” দু’জনের পারস্পরিক ভালোবাসা স্থাপনের জন্য বিবাহের বিকল্প নেই। “ ইবনু মাজাহ, ১৮৪৭ বিবাহের ফযিলত নিয়ে এমন অনেক বর্ণনাই এসেছে হাদিসে। সে নিয়ে না হয় অন্য আরেকদিন আলোচনা করা যাবে। আজকের লেখাটি সীমাবদ্ধ রাখছি রাসূল (সা.) এর বৈবাহিক জীবন নিয়ে। যদিও ইসলামে সর্বোচ্চ চারটি বিয়ের অনুমতি দেয়া হয়েছে কিন্তু রাসূল (সা.) এর সর্বমোট ১১ টি বিয়ের কথা জা…
বাংলায় ১২০৪ সালে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজির বাংলা বিজয় থেকে মুসলিম শাসনের শুরু। সেই থেকে অসংখ্য মুসলিম শাসক বাংলায় রাজত্ব করেছেন। আজকের পর্বে এমনই দশজন মুসলিম রাজার কথা জানার চেষ্টা করবো। বখতিয়ার খিলজি আফগানিস্তানের বাসিন্দা বখতিয়ার তুর্কি জাতির খিলজি সম্প্রদায়ভুক্ত ছিলেন। ১২০৩ খ্রিস্টাব্দে বখতিয়ার ও তার বাহিনী বিহার আক্রমণ করেন। তারা সে স্থান থেকে মূল্যবান সম্পদ লুন্ঠন করে প্রত্যাবর্তন করেন। পরের বছরই তিনি নদীয়া আক্রমণ করেন। বলা হয়ে থাকে, মাত্র ১৭ জন ঘোড়সওয়ার সৈন্য লক্ষ্মণ সেনের নগরে প্রবেশ করেছিল। রাজা লক্ষ্মণ সেন নৌপথে তার …
দাজ্জাল নামের অস্বাভাবিক এক ব্যক্তির আগমন ঘটবে কিয়ামতের আগে। কিয়ামতের আগে রাসূল (সা.) যে ১০টি বড় বড় চিহ্নের কথা উল্লেখ করেছেন, সেগুলো কিয়ামতপূর্ব সুস্পষ্ট নিদর্শন। এর পরই সরাসরি কিয়ামত হয়ে যাবে। এরপর কিয়ামতের জন্য আর অপেক্ষা করার থাকবে না। ঠিক কিয়ামতের আগে একেবারে প্রাথমিক পর্যায়ের এই ১০টি চিহ্ন মানে যে চিহ্নগুলো শুরু হবে, তার মধ্যে দাজ্জাল, খুরুযে দাজ্জাল হচ্ছে মূলত একেবারে প্রথম পর্যায়ের উপসর্গ। যেখানে খুরুযে দাজ্জালের আগমনের কথা সবাই জানবে। তখন ইমানদার ব্যক্তিরাও জানবে এবং বেইমান কাফেররাও জানবে। নামাজ-রোযার স্থায়ী সময় সূচী বলা হয়ে থাকে…
রাসুল (সা.)-এর সুন্নাহ দুই প্রকার। একটা হলো, সেই সুন্নাহ যার ওপর গুরুত্ব বেশি দেওয়া হয়েছে। আরেকটা হলো, অতিরিক্ত সুন্নাহ হিসেবে যে সুন্নাহ প্রমাণিত হয়েছে। তাহাজ্জুদ এই পর্যায়ের সালাত। তাহাজ্জুদ সালাত নফল এই দিক থেকে, যেহেতু এটা ফরজ বা ওয়াজিব নয়। আর যেহেতু রাসুল (সা.) আদায় করেছেন, সেহেতু এটি সুন্নাহ। তাহাজ্জুদ নামাজ নবীজি (সা.) নিয়মিত পড়তেন। আবূ নু’আইম (রহঃ) … মুগীরা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রি জাগরণ করতেন অথবা রাবী বলেছেন, সালাত (নামায/নামাজ) আদায় করতেন; এমনকি তাঁর পদযুগল অথবা তাঁর দু’ পায়ের গোছা …
Tma আছে সামাজিক মাধ্যমেও!